দোয়ারাবাজার প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন,‘ জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার দেশবাসীর উপর পাথর চাপা হয়ে আছে। নির্লজ্জের মতো রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের উপর চালাচ্ছে নির্যাতন। ক্ষমতা হারানোর ভয়ে সরকার হত্যা-গুম, মামলা-হামলা চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। নির্বাচন ভীতু সরকার বিনা ভোটে আবারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। শেখ হাসিনার অধীনে এ দেশে আর কোন নির্বাচন জনগণ মেনে নেবে না।’
রোববার বিকালে দোয়ারাবাজার উপজেলা হাসপাতাল সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জোবায়ের আহমদ মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক, আবুল কালাম আজাদ, সৈয়দ তিতুমীর, যুগ্ম সম্পাদক নুর হোসেন, মোনাজ্জির হোসেন সুজন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা অ্যাড. সামছুর রহমান, আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা বিএনপি নেতা রহমত আলী, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খাঁন ছানা, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারী।
- বিশ্বম্ভরপুরে কৃষি উপকরণ ও সহায়তা কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ
- শেখ হাসিনা গ্রামে-গ্রামে বিদ্যুতের বাতি জ্বালিয়ে দিয়েছেন -এমপি মানিক


