লন্ডন প্রতিনিধি
ছয় বছর ক্ষমতায় থাকার পর বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ছেন ডেভিড ক্যামেরন। বাকিংহাম প্যালেসে গিয়ে রানীর কাছে পদত্যাগপত্র জমা দেয়ার আগে শেষবারের মতো বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নত্তোর পর্বে অংশ নেবেন। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন তারই মন্ত্রীসভার সদস্য হোম সেক্রেটারী টেরেসা মে। ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে অবস্থান নিয়েছিলেন মি. ক্যামেরন। কিন্তু ব্রিটিশ ভোটাররা ইউনিয়ন ছাড়ার পক্ষে মত দিলে তিনি গতমাসে পদত্যাগের ঘোষণা দেন। বৃটেনের বহুল প্রচারিত দৈনিক টেলিগ্রাফ পত্রিকাকে দেয়া একটি সাক্ষাৎকারে মি. ক্যামেরন বলেছেন, ‘’আমি আজকে দায়িত্ব ছেড়ে দিচ্ছি, কারণ আমি আশা করছি, দেশের জনগণ একটি শক্তিশালী দেশ দেখতে পাবে। যে দেশকে আমি ভালোবাসি, তাকে সেবা করতে পারা একটি বিশাল প্রাপ্তি।” দায়িত্ব নেয়ার পর নতুন প্রধানমন্ত্রী টেরেসা মে তার নতুন মন্ত্রীসভা গঠন করবেন। সোমবার জ্বালানি বিষয়ক মন্ত্রী আন্ড্রেয়া লিডসম প্রধানমন্ত্রী পদের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর কনজারভেটিভ নেতা হোমসেক্রেটারী টেরেসা মে পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচিত হন। যদিও ক্ষততা হস্তান্তরের কথা ছিল আগামী অক্টোবরে, এর আগেই প্রতিযোগীতা থেকে অন্যান্যরা সরে দাড়ানোর পর থেরেসা মে‘র প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়। দায়িত্ব ছাড়ার আগে মিঃ ক্যামেরু সরকারী বাসভবন ১০ নাম্বার ডাউনিং ষ্ট্রীট ছেড়ে দিচ্ছেন নিজে তার মালপত্র সড়িয়ে নিচ্ছেন। গতকাল নিজে তার মালামাল ভ্যানে তুলতে দেখা গেছে। জানা গেছে তিনি ১০নাম্বার ডাউনিং ষ্ট্রীট ছেড়ে তার ইজালিংটনের বাড়ীতে উঠছেন। রীতি অনুযায়ী থেরেসা মে যাবেন বাকিংহ্যাম রাজপ্রাসাদে সেখান থেকে মহামান্য রাণীর কাছ থেকে সব বুঝে নেবেন।


