দাবদাহ

গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ জনজীবন। মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। গরম এতোটাই চরমে উঠেছে যে, শরীরে কাপড় রাখাও এখন দুর্বিষহ হয়ে উঠেছে। গরম সহ্য করতে না পেরে পড়নের পাঞ্জাবি খুলে হাঁটছেন শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। ছবিটি সোমবার পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তুলেছেন আমাদের প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার।