শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা শাখার পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলার উজানীগাঁও রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসার হল রুমে শাখা কেন্দ্রের সভাপতি মো. আমিরুল ইসলাম’র সভাপতিত্বে ও ক্বারী মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথর বক্তব্য রাখেন কেন্দ্রের নাজিম (সেক্রেটারী) ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাখা কেন্দ্রের সহ সভাপতি মনির উদ্দীন, ব্যাংক কর্মকর্তা মতিউর রউফ চয়ন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রধান ক্বারী ফখর উদ্দীন, ক্বারী রাকিব আলী, তোফায়েল আল হাবীব প্রমুখ।
উপস্থিত ছিলেন কেন্দ্রের সহ সভাপতি শামছুজ্জামান সানু, সদস্য মহি উদ্দীন, শফিকুল ইসলাম জমসর, শিক্ষক ক্বারী সৈয়দুল আলম, ক্বারী মোসাদ্দেক আলী, ক্বারীয়া মাহমুদা বেগম ও শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানে ছাত্রী/ ছাত্রীদের ফলাফল ঘোষণা করেন প্রধান ক্বারী মো. ফখর উদ্দীন। অনুষ্ঠান ছাত্র/ ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দ এবং শিক্ষদের ক্রেস্ট উপহার দেন শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে সবার জন্য শান্তি ও কবরবাসীদের জন্য জান্নাত কামনা করে মোনাজাত করেন কেন্দ্রের নাজিম (সেক্রেটারী) ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ।


