ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের দারোগাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের দারোগাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নুরুন্নাহার চৌধুরী চিনু।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং জাহাঙ্গির আলম রাসেল ও পাবেল আহমদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ মহসিন, ইউপি সদস্যা হেলিমা বেগম, সদস্য লাল মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন, মল¬ীকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, এলাকাবাসীর পক্ষে স্বপন কুমার সিংহ, সাইফুল ইসলাম, জিয়াউর রহমান প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুমাইয়া বেগম।
এসময় ইউনুছ মিয়া মেম্বার, আব্দুল হাই, সাবেক মেম্বার রজব আলীসহ এলাকার লোকজন, শিক্ষক-শিক্ষকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


