দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন

স্টাফ রিপোর্টার
আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। গত রবিবার নতুন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর হাতে দায়িত্বভার অর্পণ করেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারগণসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সুনামগঞ্জসহ দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. জাহাঙ্গীর হোসেনকে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক করা হয়। এদিকে সুনামগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে বদলি করা হয়।