দায়িত্বশীল কর্মকর্তার সম্মাননা পেয়েছেন বাদল চন্দ্র বর্মণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ সম্মাননা পেয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন এই সম্মননা প্রদান করেন। বাদল চন্দ্র বর্মণ কাজের দক্ষতা অর্জনের জন্য এবং জেলার দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে এই সম্মাননা পান।
উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমী জেলা ও উপজেলা কর্মকর্তাদের উৎসাহিত করার জন্য এ সম্মননা প্রদানের আয়োজন করে।