দায়ী প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের রিপোর্ট

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার ঘটনা তদন্ত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস। শনিবার সরেজমিন তদন্ত করে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান। উপজেলার বারগোপী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেলা শিক্ষা কর্মকর্তার কাছে রিপোর্ট পেশ করবেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনৈক সহকারি শিক্ষককে চপেটাঘাত করেছিলেন।