দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে মিলাদ মাহফিল

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মিলাদ মাহফিলের পর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ বিমলাংশু রায়। শিক্ষার্থী বুরহান উদ্দিন ও জেসমিন আক্তারের সঞ্চালনায় এবং লিটারারী ক্লাবের বাস্তবায়নে বক্তব্য রাখেন সহ- অধ্যাপক মো. আব্দুলাহ, সহ- অধ্যাপক মো. শহীদুল্লাহ, প্রভাষক মোশারফ হোসেন ইমন, প্রভাষক রেশমা আক্তার, কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য দিলীপ কুমার বর্মন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে নাজনীন আনচারী, সাবিকুর নাহার, ইমরান আহমদ, একািদশ শ্রেণির আব্দুল রাজ্জাক, জহিরুল ইসলাম। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী নুরে আলম ও অষ্ঠমী বিশ্বাস। উপস্থিত ছিলেন সহ- অধ্যাপক  মজিবুর রহমান, সহ- অধ্যপক  জাকির হোসেন, প্রভাষক সৃজন পুরকায়স্থ প্রমুখ।