স্টাফ রিপোর্টার
দিনব্যাপী জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কর্মসূচির মধ্যে ছিল ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে মতবিনিময়, সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে অনুদানের চেক প্রদান, কালেক্টরেট মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন, ডিজিটাল সেন্টার থেকে এজেন্ট ব্যাংকিং সেবা চালুকরণ কর্মশালাসহ বিভিন্ন অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং প্রসাননের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে মতবিনিময়
সুনামগঞ্জ জেলার ৮৭ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সকল উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিকাল ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না, সহকারী কমিশনার (আইসিটি) মনিরুল হাসান ও সহকারী প্রোগ্রামার মো. নিজাম উদ্দিন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার ব্যাপারে খোঁজ খবর নেন এবং তাদের সাথে মুক্ত আলোচনায় অংশ নেন।
আলোচনায় আইন ও বিধি মোতাবেক জন্ম নিবন্ধন সনদ সহ অন্যান্য সরকারি সেবা প্রদানে তিনি সকল উদ্যোক্তাকে আরো আন্তরিক ও জনবান্ধব
হওয়ার পরামর্শ দেন। ইউনিয়ন পোর্টালগুলো আপডেট করার জন্য তিনি সকল উদ্যোক্তার প্রতি আহবান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ গড়ায় সকল উদ্যোক্তাদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য অনুরোধ করেন।
এসময় জেলা প্রশাসক প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সামনে ১০ টি করে গাছ লাগিয়ে প্রতিবেদন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি)’র কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেন।
সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে অনুদানের চেক প্রদান
সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে আজীবন সদস্য হিসেবে ১ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করেছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক খন্দকার মনজুর আহমেদ। অনুদানের চেক গ্রহণ করেন জেলা প্রশাসক জনাব শেখ রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কামরুজ্জামান।
কালেক্টরেট মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন
সুনামগঞ্জ কালেক্টরেট মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান এবং সহকারী কমিশনার জনাব মনিরুল হাসান।
এসময় মসজিদের এ কাজটি স্বল্প সময়ে এবং সঠিক ভাবে করার জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন
জেলা প্রশাসন বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বেলা ১১ টায় বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ- মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী)।
পরে জেলা প্রশাসক জনাব শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে শহীদ আবুল হোসেন মিলনায়তনে বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা -২০১৬ এর আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।
ডিজিটাল সেন্টার থেকে এজেন্ট ব্যাংকিং সেবা চালুকরণ কর্মশালা
সুনামগঞ্জ সার্কিট হাউসের কনফারেন্স রুমে ডিজিটাল সেন্টার থেকে এজেন্ট ব্যাংকিং সেবা চালুকরণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
কর্মশালায় সুনামগঞ্জ জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
- বিশ্বম্ভরপুরে আইন শৃংখলা সভায় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান
- তালা ঝুলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে


