স্টাফ রিপোর্টার
সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রাণি সম্পদ দপ্তরের অফিসার ডা. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আব্দুল আওয়াল ভূইয়া, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণি সম্প্রসারণ অফিসার ডা. রাসেল মাহমুদ।
ওইদিন বিকালে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আব্দুল আওয়াল ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্প্রসারণ অফিসার ডা. রাসেল মাহমুদ, জেলা পোল্টি এসোসিয়েশনের সহ-সভাপতি স্বপন চন্দ্র সরকার ও ডেইরী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল হক।
এলডিডিপি, প্রাণি সম্পদ দপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২০টি স্টল স্থাপন করা হয়। সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে ১৫টি স্টলের খামারীদের মধ্যে সম্মানী ও সনদপত্র প্রদান করেন অতিথিরা।


