দিরাই সংবাদদাতা
দিরাইয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্তান্ত গরীব রোগীদের মধ্যে সাড়ে ১৯ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জটিল রোগে আক্রান্ত ৩৯ জন ব্যক্তিদের মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১৯ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। এর মধ্যে ক্যান্সারে আক্রান্ত ২৩ জন, স্ট্রোক প্যারালাইজড ৯ জন. জন্মগত হৃদরোগ ৩ জন এবং কিডনী রোগী ৪ জন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।


