দিরাইয়ের অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্ত্তণ মহোৎসব

বিশ্বশান্তি মানব কল্যাণে দেশ ও জাতির মঙ্গল কামনায় দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মাঠে ১৪ তম বাৎসরিক অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্ত্তণ মহোৎসব শেষ হয়েছে।
গত রবিবার কালাচাঁদ জিউর মন্দির কমিটির আয়োজনে ভোর থেকে মহোৎসবকে ঘিরে গ্রামের মাঠে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারীপূরুষ ভক্তবৃন্দের পদভাবে অনুষ্ঠানস্থল ছিল কানায় কানায় ভরপুর। পাশে দোকানীরা বিভিন্ন ধরনের খেলনাসামগ্রী নিয়ে বসেছেন। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালাচাঁদ জিউর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ও কমিটির সভাপতি কানু রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিটু তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ও সিলেট বিভাগের সমন্বয়ক অশোক তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা শ্রীকান্ত তালুকদার, সহ সভাপতি মিঠু তালুকদার,রজ্ঞিত তালুকদার, কোষধ্যক্ষ মোহিত তালুকদার, করিমপুর ইউপির ৩নং ইউপি সদস্য জুয়েল আহমদ, সংগঠনের যুগ্ম সম্পাদক রনধীর চন্দ, সহকারী কোষাধ্যক্ষ সমীর তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের শুরতেই পবিত্র গীতা পাঠ করেন মেঘা তালুকদার। প্রেসবিজ্ঞপ্তি