দিরাই প্রতিনিধি
ছাত্রলীগ দিরাই ইউনিটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লা’র উদ্যোগে ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন ড. জয়া সেনগুপ্তা এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, দপ্তর সম্পাদক বিকাশ রায়, মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, মাওলানা শরীফ উদ্দিন, মুশাহিদ মিয়া, রাকিব উল্লা, যুবলীগ নেতা ফারুক সরদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুবলীগ নেতা জুয়েল মিয়া, শাহিয়ান কানন প্রমুখ।
- ছাতকে ৬ ব্যবসায়ী ও এক মোটরসাইকেল আরোহীকে জরিমানা
- দিরাইয়ে ৩২শ’ পরিবারে ইফতার সামগ্রী দিলেন জয়া সেনগুপ্তা


