দিরাইয়ে ইমামদের সংবর্ধনা প্রদান

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে ইমামদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ গণমিলনায়তনে দিরাই জনকল্যাণ পরিষদের আয়োজনে উপজেলার রাজানগর ইউনিয়নের সকল মসজিদের ইমামদের সংবর্ধনা ও স্মারক প্রদান করা হয়।
পরিষদের সভাপতি খালেদ আহমদ জায়িমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের পরিচালনায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য   
রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল, মাও. নাজিম উদ্দিন, মাও. আব্দুল কাদির, মুফতি মুজাহিদ উদ্দিন, মাও. নুর উদ্দিন, মাও.মাহবুবুল হক চৌধুরী, দিরাই প্রেসক্লাব সদস্য সচিব জিয়াউর রহমান লিটন, মাও. শিহাব উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।