দিরাইয়ে ইমাম মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার তিনশত মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণমিলনায়তনে অনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করেন ড. জয়া সেনগুপ্তা এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা পরিষদ জামে মসজিদের পশে ইমাম হাফিজ ইদ্রিস আহমদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ^পতি চক্রবর্তী, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা নোমান আহমদ প্রমুখ।
এছাড়াও প্রধানমন্ত্রী কর্তৃক সংসদ সদস্যদের অনুকুলে বরাদ্দকৃত তহবিল থেকে উপজেলা ক্ষুদ্র-নৃ জাতিগোষ্ঠীর ২৫টি পরিবারের মাঝে ২হাজার করে নগদ অর্থ বিতরণ করেন তিনি।
এরপর দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পারিবারিক কৃষি সবজি বাগান স্থাপনে প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষক পর্যায়ে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন ড. জয়া সেনগুপ্তা এমপি।