দিরাই প্রতিনিধি
দৈনিক যুগান্তর ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ উপলক্ষে দিরাই যুগান্তর স্বজন সমাবেশ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় একুশে পদকপ্রাপ্ত বাউল স¤্রাট শাহ আবদুল করিমের স্মৃতিবিজরিত জন্মভুমি উজানধন গ্রামে স্বজন সমাবেশ বর্নাঢ্য শোভাযাত্রা করে। এরপর প্রয়াত বাউল স¤্রাটের নিজ বাড়িতে করিমপুত্র স্বজন সমাবেশের উপদেষ্টা শাহ নুরজালাল বাবুলের সভাপতিত্বে এবং স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি নজরুল ইসলাম রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাটিবাংলা বাউল একাডেমি ও গবেষণা পরিষদের সভাপতি গীতিকার বাউল শাহ আবদুল তোয়াহেদ, সাধারণ সম্পাদক লেখক দুলন চৌধুরী, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, বাউল শিল্পী রণেশ ঠাকুর, কবি সরদার শাহরিয়ার হাসান।
এসময় উপস্থিত ছিলেন, দিরাই প্রেসক্লাব যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, ভাটিবাংলা যুব সমবায় সমিতি লি. সম্পাদক প্রশান্ত সাগর দাস, লেখক আকতার সাদিক, সৈয়দ আজমল আলী রনি প্রমুখ। আলোচনা শেষে বাউল শিল্পী রণেশ ঠাকুর শাহ আবদুল করিম রচিত দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করেন।


