দিরাই প্রতিনিধি
দিরাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারম্যান্ট সেন্টার অব হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ(টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ১ মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আমির আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোশাররফ মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সফল যুব আত্মকর্মী মোহন চৌধুরী, বিভাগীয় পুরস্কারপ্রাপ্ত সফল যুব আত্মকর্মী মিজানুর রহমান, টেকাব প্রকল্পের প্রশিক্ষক জামিল উদ্দিন মজুমদার ও সহকারি প্রশিক্ষক সাইফুল ইসলাম।
এরপর প্রশিক্ষানার্থীদের মধ্যে সনদপত্র ও ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।


