দিরাই প্রতিনিধি
দিরাইয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের শিক্ষার্থীদেরকে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের ছাত্রী মিলনায়তনে সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।
কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে ও রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের প্রশিক্ষক শেরুজ্জামানের পরিচালনায় সমাপনি ও সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ শাখাওয়াত হোসেন, দিরাই প্রেসক্লাব সদস্য সচিব জিয়াউর রহমান লিটন। উপস্থিত ছিলেন সাংবাদিক আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাসসহ কলেজের প্রভাষকবৃন্দ।


