স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে গরু চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করা হয়েছে। দিরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার ছুরত আলমের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গরু চোর সিন্ডিকেটের সদস্য সাইকুল ইসলামকে আটক করে।
এসময় সাইকুল ইসলাম তার দলবল নিয়ে উপজেলার সাকিতপুর নৌকা ঘাটে জুয়া খেলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পুলিশের হাতে ধৃত সাইকুল ইসলাম সাকিতপুর গ্রামের মৃত আছকির উল্যার ছেলে।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইকুল গরু চুরির কথা স্বীকার করে বলেছে সিন্ডিকেটের অপর ৫ সদস্যের নামও।
দিরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার ছুরত আলম বলেন, ‘সাকিতপুর গ্রামের নূর আলী বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করলে গরু চোরদের পাকড়াও করতে পুলিশ অভিযান চালায়। এবং সিন্ডিকেটের এক সদস্যকে আটক করতে সক্ষম হয়।’
- গোবিন্দগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী পেটানোর ঘটনায় সরজমিনে তদন্ত
- অ্যাড. কল্লোলের উপর হামলার চেষ্টার অভিযোগে এক মাতাল আটক


