দিরাই প্রতিনিধি
দিরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্্েযাগে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টস্থ রেন্টিুলায় এসে সমাবেশে মিলিত হয়।
পজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলমের সভাতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়ার পরিচলনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপিত কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি মঈনুদ্দিন চৌধুরী মাসুক, মেহেদি হাসান, এসএম সায়েম, নুর আহমদ, টিএম ফখরুল, এস আর সোহাগ, জাকির হোসেন প্রমুখ।


