দিরাই প্রতিনিধি
দিরাইয়ে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৌর সদরের একটি কমিউনিটি সেন্টরে আব্দুস শহীদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রবাসী কমিউনিটি নেতা অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাভেল’র
সহযোগিতায় প্রতি পরিবারে ১০ কেজি চাল, এক কেজি করে ডাল ও সয়াবিন তেল বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস শহিদ চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রনেতা মহি উদ্দিন মিলাদ ও লিপন হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনসার উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন হুমায়ূন কবির তালুকদার, আব্দুস শুকুর সরদার, আবুল হাসনাত রিপন, আলী হোসেন তালুকদার, আব্দুস সামাদ, মুশতাক আহমেদ, জুনেদ মিয়া প্রমুখ।


