দিরাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে আবু হুরায়রা কল্যাণ ট্রাষ্ট্রের উদ্যোগে ২০১৭ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ, সনদ প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এই সংবর্ধনা প্রদান     
করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, কানাডা প্রবাসী কমিউনিটি নেতা আমিরুল হক, দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি লুৎফুর রহমান খোকন, জগদল ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান লাল মিয়া, মাতারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, রায়বাঙ্গালী শাহজালাল (র.) দাখিল মাদ্রসার সুপার মাও. সাইফুল ইসলাম, সমাজসেবক আবুল কাশেম চৌধুরী, লন্ডন প্রবাসী শাহীন মিয়া, আবু হুরায়রা কল্যাণ ট্রাষ্টের সদস্য ইমরান হোসেন, জুনায়েদ মিয়া, মাও.খালেদ আহমদ জায়িম, কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।