দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলায় ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচি অয়োজিত জেন্ডার, মানবাধিকার ও আইন সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা উন্নয়ন সমন্বয়নকারী পারুল আক্তারের সভাপতিত্বে এবং ব্র্যাক এসএলজি ম্যানেজার রফিকুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোশাররফ মিয়া, ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, ওসি আবদুল জলিল।
কর্মশালায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস, রতন কুমার তালুকদার, শিবলী আহমদ বেগ, প্রেসক্লাব সভাপতি হাবিবু রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, আতিয়ার রহমান, মাহবুব, সামছুল ইসলাম খেজুর, কাজী নুরুল আজিজ চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, মুজিবুর রহমান, এহচান চৌধুরী, সৌম্য চৌধুরী, ইউ আর সি আবু ইউসুফ মোহাম্মদ সারোয়ার হোসেন প্রমুখ।


