দিরাইয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দিরাই প্রতিনিধি
জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেছেন, পেশাদারিত্বের অজ্ঞতার কারণে আমরা পিছিয়ে রয়েছি। আমরা যদি স্ব স্ব অবস্থান থেকে নিজেদের দায়িত্ব ঠিকমত পালন করতাম তাহলে দেশ আরও এগিয়ে যেত। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা যারা সরকারের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধি আছি সবার নিজের অবস্থান থেকে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা নিয়ে    
কাজ করতে হবে। বুধবার বিকেল সাড়ে ৪টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) মাসুম বিল্লাহ’র পরিচালনায় মতবিনিময়সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যড. সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যড. অভিরাম তালুকদার, ইউনিয়ন চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, এহসান চৌধুরী, শাহজাহান কাজী, সৌম্য চৌধুরী, আব্দুল কুদ্দুসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।