দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে ত্রাণ বিতরণ করছেন ড জয়া সেনগুপ্তা এমপি। বৃহস্পতিবার দিনব্যাপী গ্রো-ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর ও তাড়ল ইউনিয়নের ধল গ্রামে সহস্রাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১লিটার সয়াবিন, ১কেজি ডাল ও ১টি করে সাবান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফি উল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ সভাপতি অ্যডভোকেট সোহেল আহমদ, সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী, গ্রো ফাউন্ডেশনের সুজিত চক্রবর্তী, আনাস প্রমুখ।
এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টর (ধান কাটা ও মাড়াই আধুনিক যন্ত্র) হস্তান্তর করেন তিনি। উপজেলার হারানপুর গ্রামের কৃষক রাজীব রায় ও লৌলারচর গ্রামের কৃষক সুজন হাজরা ভুট্টোর হাতে কম্বাইন্ড হারভেস্টর যন্ত্রের চাবি তুলে দেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই যন্ত্র হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।


