দিরাই প্রতিনিধি
দিরাইয়ে ডি এস এস প্রি ক্যাডেট একাডেমীর ২০১৭ ফলাফল ঘোষনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার একাডেমি প্রাঙ্গনে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফলাফল ঘোষনা করা হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক শাহজাহান সিরাজের সভাপতিত্বে এবং অনুপম দাস ও মোস্তাক আহমদের যৌথ পরিচালনায় মা সমাবেশে বক্তব্য রাখেন, দিরাই ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, অনুকুল চন্দ্র দে, জিয়াউর রহমান লিটন,প্রশান্ত সাগর দাস,সফছা বেগম। স্বাগত বক্তব্য রাখেন, প্রিন্সিপাল শৈলেন চন্দ্র দাস। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন রাশেদা বেগম,শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও গানে গানে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। ২০১৫ সাল প্রতিষ্ঠালগ্ন থেকেই ডি এসএস প্রি ক্যাডেট একাডেমী সুনামের সহিত দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। ২০১৮ সাল থেকে কম্পিউটারসহ মাল্টিমিডিয়া ক্লাস নিয়মিত ভাবে শুরু করা হবে বলে জানান একাডেমির পরিচালক। এছাড়াও নারী শিক্ষাকে অগ্রাধিকার হিসেবে বিশেষ সুযোগ প্রদান করা হবে বলে তিনি জানান। এ সময় দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম ¤্রনেীর মেধাবী ছাত্রী নিহত মুন্নীর রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।


