দিরাই প্রতিনিধি
দিরাইয়ে আগামী ১৬ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নজরুল ইসলাম মেম্বারকাপ ক্রিকেট টুর্ণামেন্ট। উপজেলার করিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টুক দিরাই মাঠে এই ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেছে টুক দিরাই সুপার স্টার ক্রিকেট ক্লাব। এ উপলক্ষে শুক্রবার সন্ধায় ক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা করম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা রেজাউল করিম, জামাল হোসেন, আলমগীর মিয়া, মাহবুব হাসান, সাহেদ মিয়া, ক্লাবের সভাপতি রোবেল হাসান অনিক, নাঈম মিয়া, তানিম আহমেদ, সোহেল হাসান, মিনার উদ্দিন, শাহাজাহন প্রমুখ।

