দিরাই প্রতিনিধি
দিরাইয়ে উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে দিরাই উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা নান্টু রায় হত্যা দিবস পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগের সহ সভাপতি কাউন্সিলর সবুজ মিয়ার সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক তাজুল ইসলাম, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, পৌরসভার প্যানেল মেয়র ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক বিশ^জিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহন চৌধুরী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ সারোয়ার।
এছাড়াও বক্তব্য রাখেন, কামরুল ইসলাম, মিজানুর রহমান, বিশ^জিৎ চৌধুরী বিশু, আক্কাস মিয়া, ইকবাল সরদার, রাজীব চৌধুরী, কালা মিয়া চৌধুরী, হেলু মিয়া, কপিল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩নভেম্বর দিরাই উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নান্টু রায় দিরাইয়ের রাজপথে যুবলীগের মিছিলে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এদিকে সভায় যুবলীগের নেতারা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষীকি সহ জেল হত্যা দিবস পালিত না হওয়ায় উপজেলা নেতৃবৃন্দের সামনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা জুয়েল মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা বিশ^জিৎ চৌধুরী বিশু।


