দিরাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। উপজেলার জগদল ইউনিয়নের কাউয়াজুরি গ্রামে শুক্রবার বিকাল ৪ টায় খেলার সময় গ্রামের পাশের খালে ডুবে এই দুই শিশুর মৃত্যু ঘটে।
জানা যায়, কাউয়াজুরি গ্রামের প্রবাসী আলী হুসেনের ছেলে ইয়ামিন (৪) এবং একই গ্রামের শাহীম মিয়ার ছেলে তায়েফ মিয়া (৫) খেলতে খেলতে একসময় গ্রামের পাশে খালে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি    করে খালে গিয়ে লাশ ভাসতে দেখেন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া দেখা দেয়।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি শিশু কীভাবে পানিতে ডুবলো সেটি এখনো জানা যায়নি।