দিরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে বন্যার পানিতে ডুবে ৪র্থ শ্রেণির শিশু তানিয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পৌর সদরের ঘাগটিয়া গ্রামের শমসুন্নুর মিয়ার কন্যা ও শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। জানা গেছে, রবিবার দুপুর ২ টার দিকে সানিয়া বেগমকে স্বজনরা পার্শ্ববর্তী খালের পানি থেকে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশু তানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।