দিরাই প্রতিনিধি
দিরাইয়ে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে দিরাই পৌর সদরের বেতইর বিল নামক হাওরে পোনা মাছ অবমুক্ত করেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেট জোনের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সফি উল্লাহ, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, ওসি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান তালুকদার, অ্যাডভোকেট সোহেল আহমেদ, আসাদ উল্লা, অভিরাম তালুকদার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান তালুকদার, শান্তিগঞ্জ হ্যাচারি ম্যানাজার অশোক কুমার দাস প্রমুখ। এর আগে মুজিব বর্ষ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠনের মধ্যে গাছের চারা বিতরণ করেন ড. জয়া সেনগুপ্তা।
- প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তার চেক আজ সাংবাদিকদের তুলে দেবেন পরিকল্পনামন্ত্রী
- দোয়ারায় বিভিন্ন কর্মসূচীতে এমপি মানিক


