দিরাই প্রতিনিধি
সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দিরাইয়ে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ভ্রাম্যমাণ ভ্যানে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৩৭০ জন প্রতিবন্ধী এই সেবা গ্রহণ করেন।
ক্যাম্পেইনের ইনচার্জ কনসালটেন্ট ডা. মো. তানজিল হক জানান, দুই দিনব্যাপি কার্যক্রমে আমরা প্রায় ৩৭০ জন প্রতিবন্ধীকে চিকিৎসা সেবা প্রদান করেছি। এখানে প্রতিবন্ধীতার ধরণ নির্ণয়, স্ট্রোক বা প্যারালাইসিস, বাত-ব্যথা অর্থাৎ কোমর, মাজা, ঘাড়, মেরুদন্ডে বা হাঁটুতে ব্যথায় ফিজিওথেরাপী সেবা, শ্রবণ, দৃষ্টি ও ভাষা শিক্ষণ সেবা, অকুপেশনাল থেরাপী, অটিজম বিষয়ক সেবা ও কাউন্সেলিং, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপী, মোবাইল থেরাপী ভ্যান সার্ভিস সুবিধা, খেলাধুলা ও আঘাতজনিত সমস্যাসহ পক্ষাঘাতগ্রস্তদের সেবা প্রদান করেছি।
- দ. সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবসে সভা ও পুরস্কার বিতরণ
- সিলেট চোরাই পথে আসা ২৭৯ টি এন্ড্রয়েড ফোন উদ্ধার, আটক ৪


