দিরাই প্রতিনিধি
দিরাইয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশে’র উদ্যোগে ও গ্রো-ফাউন্ডেশনের সহযোগিতায় চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার বোয়ালিয়া বাজারস্থ বিবিয়ানা মডেল কলেজে সকাল ১০টা থেকে দিনব্যাপি দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমানের নেতৃত্বে ১০জন বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, গ্রো-ফাউন্ডেশনের চেয়ারম্যান সৌমেন সেনগুপ্ত, বিবিয়ানা
মডেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য পবিত্র মোহন দাস, প্রিন্সিপাল নিপেন্দ্র চন্দ্র দাস, আব্দুল মনাফ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে হাসান রাব্বি, মিলন মিয়া, আব্দুল মান্নান, আব্দুল হাসিম, শাহিনুর আলম প্রমুখ।


