দিরাই প্রতিনিধি
দিরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার বুরহানপুর মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।
এসময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, সহকারী কমিশনার (ভূমি) জনি রায়, ওসি কাজী মুক্তাদির হোসেন, ওসি (তদন্ত) আকরাম হোসেন, উপজেল মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, ইউপি চেয়ারম্যান পরিতুষ রায়, জুয়েল তালুকদার, লিটন চন্দ্র দাস, আলী আহমদ, পৌর কাউন্সিলর জুয়েল তালুকদার, রেজাউল করিম প্রমুখ।
খেলায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ ১০টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে চরনারচর ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে রাজানগর ইউনিয়ন পরিষদ। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এহসান মিয়া।
- জামালগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট/ চ্যাম্পিয়ন ফেনারবাঁক
- সোনালী ব্যাংক ও হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজের চুক্তি স্বাক্ষর


