দিরাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে বজ্রপাতে তুতন মিয়া (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার রাজানগর ইউনিয়নের কালিয়াগুটা হাওরে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়। নিহত তুতন মিয়া রন্নারচর গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভোরবেলা হাওরে মাছে ধরতে যান তুতন মিয়া। এসময় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। হাওরে থাকা আরও লোকজন তার লাশ উদ্ধার করে গ্রামে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৌম্য চৌধুরী বলেন, ভোরবেলা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।