দিরাইয়ে বাল্য বিয়ে নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে বাল্যবিবাহ নিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা গণ-মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার।
উপজেলা নির্বাহী  কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা ও ব্র্যাকের উপজেলা উন্নয়ন সমন্বয়কারী পারুল আক্তার। ইমাম, পুরহিত (যারা নিবন্ধন ব্যতিত বিয়ে পড়ান) ও নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, ইউপি সচিবরা কর্মশালায় উপস্থিত ছিলেন।