স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে বাস চাপায় ঔষধ কোম্পানি ইউরো ফার্মা’র বিক্রয় প্রতিনিধি কবির মিয়া নিহত হয়েছেন। তিনি দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত আব্দুল হাসিম মিয়ার ছেলে। রবিবার দিরাই-শ্যামারচর সড়কের আনোয়ারপুর এলাকার নির্মাণাধীন ফায়ার সার্ভিস ভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইউরো ফার্মার বিক্রয় প্রতিনিধি কবির মিয়া রবিবার সকাল ৯ টার দিকে মোটর সাইকেল চালিয়ে সুনামগঞ্জ যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটর সাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি মারা যান।
দিরাই থানার ওসি আনিসুর রহমান বাস চাপায় ঔষধ কোম্পানি ইউরো ফার্মা’র বিক্রয় প্রতিনিধি নিহত হবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
- ছাতকে নিষিদ্ধ কারেন্ট জাল পোড়ানো হল
- ইমা লেগুনা ও সিএনজি চলাচল বন্ধের দাবিতে জগন্নাথপুর মালিক শ্রমিক গ্রুপের সভা


