দিরাই প্রতিনিধি
দিরাইয়ে পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর একান্ত সহকারী সদ্য প্রয়াত মকসুদ মিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ে ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের
আহবায়ক সুমন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, দিরাই উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর বিএনপির সভাপতি আহমদ মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু সাঈদ চৌধুরী, আমিরুল ইসলাম, গোলজার মিয়া, মঈনুদ্দিন চৌধুরী মাসুক, সুহেল তালুকদার, শাহজাহান সিরাজ, শাহ আলম, জুনেদ মিয়া প্রমুখ।


