দিরাইয়ে বিক্ষোভ

দিরাই প্রতিনিধি
মায়ানমারের রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর ‘আমরা দিরাইবাসীর’ ব্যানারে দিরাই মধ্যবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি        
পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
মৌলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মাও. নুরউদ্দিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাও. শাহ আহলুল করিম, শায়েখ মাও. ছাদিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, মাও. হুসাইন আহমদ, মাও. ইলিয়াস আহমদ, হাফেজ উবায়দুল্লাহ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল হক মিয়া, কাজী নুরুল আজিজ প্রমুখ।
সমাবেশে বক্তারা গণহত্যা ও নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারসহ বিশ^ নেতৃবৃন্দের হস্তক্ষেপ ও আং সাং সুচি’র  নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি জানান।