দিরাইয়ে বেসরকারি শিক্ষক-কর্মচারি সমিতির নির্বাচন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে এই প্রথমবারের মত ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং শান্তিপ্রিয়ভাবে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যাণ সমিতির উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ২২৮টি ভোটের মধ্যে কাস্ট হয় ২২০টি। এর মধ্যে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম মোস্তফা কামাল পাশা। সাধারণ সম্পাদক হিসেবে  
নির্বাচিত হয়েছেন অসিত বরণ চৌধুরী, সাংগঠনিক  সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. নূর হোসেন।
নির্বাচনে মোস্তফা কামাল পাশা-অসিত বরণ চৌধুরী-নূর হোসেন প্যানেল ও শামছুল হুদা-দ্বীন ইসলাম-নূরুল আজিজ প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।