দিরাইয়ে-মানববন্ধন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন উপজেলা কমিটি। শ্রক্রবার দুপুর ২টায় থানা রোডস্থ রেন্টিতলায় ফাউন্ডেশনের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এবং মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, তাজুল ইসলাম, গোলাম মোস্তফা রুমী, ফুলবাশি দাস, নুরুল আজিজ চৌধুরী, আবদুল কাদির,সোহেল মিয়া, প্রশান্ত সাগর দাস, ওয়াকিবুর প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।