দিরাইয়ে মানববন্ধন

দিরাই প্রতিনিধি
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে দিরাই উপজেলায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার দুপুর ২টায় স্থানীয় থানা পয়েন্টে বাউল, গীতিকার, শিল্পী, বাদক কল্যাণ সংস্থার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি বাউল সিরাজ     উদ্দিনের সভাপতিত্বে ও গীতিকবি ফারুকুর রহমান চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গীতিকবি নজরুল ইসলাম, বাউল রাজিল মিয়া, বাউল জয়ন্ত সরকার, কবি অরণ্য কিরণ, জামির হাসেন কালা মিয়া, জুয়েল মিয়া, জালাল মিয়, লিক্সন মিয়া, কিবরিয়া মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রোহিঙ্গাদের আশ্রয় দানের আবেদন জানিয়ে বলেন, প্রয়োজনে তাদের সংস্থার সকল সদস্যের একবেলার খাবারের টাকা অসহায় রোহিঙ্গাদের প্রদানের জন্য তারা প্রস্তুত রয়েছেন।