দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার চরনারচর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত শ্রীকান্ত সরকারের ছেলে রামচন্দ্র সরকারের বিরুদ্ধে গুম করে অবৈধভাবে জায়গা দখল, ভুয়া চিকিৎসা, মেয়াদ উত্তীর্ন ও নি¤œমানের ঔষধ বিক্রিসহ প্রতারণার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে রবিবার সিলেট রেঞ্জ-এর ডিআইজির কাছে অভিযোগ করেছেন একই গ্রামের ধীরেন্দ্র দাসের (রুনু) স্ত্রী কাজল রায়।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, রামচন্দ্র সরকার বর্তমানে যে বাড়িতে বসবাস করছেন, সে বাড়ির মালিক চরনারচর গ্রামের সতু রায়। রাতের আধাঁরে রামচন্দ্র ও তার পুত্ররা অস্ত্র ঠেকিয়ে সতু রায় ও তার পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়ে তার বাড়ি দখল করে নেয়। এলাকাবাসীর ধারনা রামচন্দ্র সরকার ও তার ছেলেরা সতু রায় ও তার পরিবারকে গুম করে বাড়িটি দখল করে নিয়েছে। যদি তা না হত তবে হঠাৎ করে সতু রায় কাউকে কিছু না বলে পরিবার পরিজন নিয়ে কোথায় চলে গেছেন আজও কোন খবর পাওয়া যায়নি।
কাজল রায় অভিযোগ পত্রে উল্লেখ করেন, রামচন্দ্র সরকার ও তার পুত্ররা তাদের বাড়ির জায়গা দখল করে নিয়ে ‘সতুর অবস্থা’ করে ফেলবে বলে হুমকি দিচ্ছে। জায়গা ছাড়ার কথা বললে তাদেরকে আক্রমন করতে আসে। আমরা অসহায় অবস্থায় তাহার ভয়ে কাউকে কিছু বলতে পারিনা। রামচন্দ্র সরকার তার কাকাতো ভাই রামজয় সরকারের নাম পরিবর্তন করে রামচন্দ্র সরকার লেখিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে বিভিন্ন অন্যায়ভাবে সুবিধা ভোগ করছেন। ১৯৯৭ইং সালে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য প্রেরিত মুক্তিযোদ্ধাদের তালিকায় রামজয় সরকারেরই নাম ছিল। ঐ তালিকায় রামচন্দ্র সরকার নামে কোন মুক্তিযোদ্ধা ছিলনা। পরবর্তীতে ঐ রামজয়ই রামচন্দ্রে রুপান্তরিত হন। শুধু তাই নয় চরনারচর বাজারে ‘সারদা দেবী ফার্মেসী’ নামে একটি ফার্মেসী দিয়ে চিকিৎসার নামে থে বিভিন্ন রকম প্রতারণা করছে রামচন্দ্র। তার ভুল চিকিৎসায় অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও ভয়ে কেউ অভিযোগ করতেও সাহস পায় না। তার ফার্মেসীর লাইসেন্সও নেই সে ডাক্তারও নয় তবুও সে নামের পূর্বে ডাক্তার লিখে নি¤œমানের মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করে প্রতারণা করছে। রামচন্দ্রের এ সকল কর্মকান্ডের বিরুদ্ধে কেউ কেউ সাহস করে প্রতিবাদ করলেও সে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে হুমকি-ধামকি দেয় এবং মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশ দিয়ে দেখে নেয়ার হুমকি দেয়।
তবে রামচন্দ্র সরকার তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বানোয়াট উল্লেখ করে বলেন, ‘আমি ভুয়া মুক্তিযোদ্ধা, সতু রায়কে গুম করে জায়গা দখল করেছি কেউ এমন অভিযোগ করে থাকলে আমি জবাব দেব। সাংবাদিকরা জানতে চাইবে কেন, তাদের জানার কি প্রয়োজন। মুক্তিযোদ্ধা হিসেবে ভারতীয় তালিকায় একমাত্র আমার নামই আছে। সতুর কাছ থেকে আমি ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে জায়গা ক্রয় করেছি সে ভারত আছে। ভারত থেকে আসার পর রেজিষ্ট্রি করে দিবে।
- আব্দুল মজিদ কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত
- জোট সরকার শিক্ষার উন্নয়ন না করে দেশে জঙ্গি সৃষ্টি করেছে -এমএ মান্নান


