দিরাইয়ে যুবলীগের প্রস্তুতি সভা

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সিনিয়র নেতা পৌরসভার প্যানেল বিশ^জিৎ রায়ের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর সবুজ মিয়া, সুয়েল মিয়া, পঙ্কজ পুরকায়স্থ অমর, উপজেলা যুবলীগ নেতা লালন মিয়া, মৃদৃল        
চৌধুরী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ সারোয়ার, সুধির বৈষ্ণব, রাহাত মিয়া রাহাত, ইকবাল সরদার, ফয়সল আহমেদ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, কনিক চৌধুরী, রাজন বনিক, হেলু মিয়া প্রমুখ। সভায় ১১ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আনন্দ র‌্যালি ও আলোচনাসভা করার স্দ্ধিান্ত গ্রহণ করা হয়েছে।