দিরাই প্রতিনিধি
দিরাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরাধীনস্থ টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে এক (১) মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণই শুরু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা যুব সংসদের আহবায়ক জিয়াউর রহমান লিটন, ভাটি বাংলা যুব সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, সরদার মোজাহিদুল ইসলাম, সামছুল ইসলাম সরদার, সৈদুর রহমান তালুকদার প্রমুখ।
- তাহিরপুরে স্যানক্রেডের স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা
- প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় দোয়া ও প্রার্থনা সভা আজ


