দিরাইয়ে যৌথ অভিযানে কোনা জাল আটক

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে যৌথ অভিযানে লক্ষাধিক টাকার কোনা জাল আটক করা হয়েছে। সোমবার বিকেলে কালনী নদী থেকে সাড়ে তিন হাজার মিটার কোনা জাল আটক করে দিরাই থানা পুলিশ ও মৎস্য বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক ও পুলিশের সাব-ইন্সপেক্টর হুমায়ুন কবীর।
অভিযানের ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক বলেন, কোনা জাল মৎস্য সম্পদের প্রজনন এবং বেড়ে উঠায় ব্যাপক ক্ষতি সাধন করে। এই জাল সম্পূর্ণভাবে সরকার কতৃক নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।