দিরাইয়ে যৌন নির্যাতক মামা গ্রেফতার

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে লম্পট মামা কর্তৃক এক ৭ বছরের শিশু কন্যা যৌন নির্যাতনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামে। নির্যাতনকারী লম্পট মামা সিরাজ মিয়া (৫৫) কে আটক করেছে দিরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার এ ব্যাপারে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে লম্পট সিরাজ মিয়া ও তার ভাবী সৈয়দা বেগম (৩৫) কে আসামী করে মামলা দায়ের হয়েছে।
মামলার এজহার সুত্রে জানা যায় নির্যাতিতা শিশু কন্যাটি কলিয়ারকাপন মামার বাড়ীতে থেকে কলিয়ারকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া করে। গত ২০ ডিসেম্বর দুপুরে পার্শবর্তী বাড়ীর লম্পট সিরাজ মিয়া (মায়ের চাচাতো ভাই) মোবাইলে  ছায়াছবি দেখানোর কথা বলে ফুসলিয়ে তার ঘরে নিয়ে গিয়ে শিশুকন্যাটিকে যৌন নির্যাতন করে। নির্যাতনের ফলে মেয়েটির যৌনাঙ্গে ব্যথা শুরু হলে মেয়েটিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসা সেবা নিয়ে ২৯ ডিসেম্বর নির্যাতিতা মেয়েটিসহ দিরাই থানায় উপস্থিত হয়ে অভিযোগ দাখিল করে। ঐদিনই দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে কলিয়ারকাপন থেকে লম্পট সিরাজ মিয়াকে গ্রেফতার করে। শুক্রবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, অভিযোগ দাখিলের সাথে সাথেই আসামী গ্রেফতার করা হয়, এবং অভিযুক্ত মামা ঘটনার সত্যতা স্বীকার করেছে।