দিরাইয়ে শিক্ষা উপকরণ বিতরণ

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার সাকিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক সাধারণ ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহারকারী গ্রুপ ‘আমরা সাকিতপুরবাসী’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার দুপুর ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা উপকরণ বিতরণ করে।
রুহুল আমিন সরদারের সভাপতিত্বে ও মহসিন মিয়ার পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রঞ্জন রায় প্রমুখ।