দিরাই প্রতিনিধি
দিরাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া নি¤œ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তেতৈয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে তিন শতাধিক ছিহ্নমূল পরিবারের মাঝে শীতবস্ত্র ও শতাধিক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
কুলঞ্জ ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় শীতবস্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিমেল একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী মনিরুল হক, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী।
বক্তব্য দেন গ্রামের আব্দুল হেকিম, শফিকুর রহমান, রায়হান চিশতী, মতিউর রহমান, অসীত বরণ তালুকদার, সোনাই মিয়া, আব্দুল হাসিদ, সুমন মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লিটন মিয়া।


